বাও ঘর
২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের
ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সিরিজের পত্তম ম্যাচ জিতেও শ্যাষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজটি হারি গেছিল বাংলাদেশ। সেই সিরিজ হারার মাঝ দিয়া
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ আর ম্যাচ জয়ের
হিসাবটাই যেন ভুলি গেছিল
জিম্বাবুয়ে।
গ্যালো অবিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হারছে ৫ উইকেটে। আগে ব্যাট করে স্বাগতিকদের সামনে ২৯১ রানের লক্ষ্য
দিছিল বাংলাদেশ,
১৫ বল হাতত থাকতেই ম্যাচ জিতে নিয়েছে তামরা। প্রথম ম্যাচে ৫
উইকেটে হারার পর এই ম্যাচে শিয়র হইছে তামিম
ইকবালদের সিরিজ হার।
প্রথম ম্যাচে কাইয়া-রাজা এবার রাজা-চাকাভার মহাকাব্যিক ইনিংসে
জিতছে জিম্বাবুয়ে। ৪৯ রানে চার উইকেট পতনের পর শুরু হয় রাজা-চাকাভার
গপ্প। থামেন ২০১ রান করি।
জিম্বাবুয়ের ইতিহাসে পঞ্চম উইকেটে সর্বোচ্চ জুটি। চাকাভা
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১০২) করি ঘুরলেও রাজা ১১৭ রানে অপরাজিত
ছিলেন। আগের ম্যাচে রাজা অপরাজিত ছিলেন ১৩৫ রানে। শেষে অভিষিক্ত টনি খেলেন মারকুটে
ইনিংস। তামরা ১৬ বলে ৩০ রান যোগ করেন।
তাতে ১৫ বল হাতে থাকতেই ম্যাচ জিতি যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের
বোলিং-ফিল্ডিং শুরুতে আঁটসাঁট হইলেও সমায় বাড়ার সাথত খেই হারে ফেলায়। শরিফুল আছিলেন আউলামাউলা, ৯ ওভারে ৭৭ রান দ্যান। আর তাসকিন সমান ওভারে দ্যান ৬২। ২টি করে উইকেট নেন হাসান-মিরাজ।
সূত্র : ইত্তেফাক

0 Comments