কারাপোশাকে আদালতোত হাজির



দুনিয়া ডেস্ক 
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি শুকুরবার একটা সাদা টপ এবং একটা বাদামি  লুঙ্গি পিন্দি আদালতোত হাজির হয়। এইটা দক্ষিণ-পূব এশিয়ার দেশটার বন্দিগিলার বাদে সাধারণ পোশাক। একটা সূত্র বিষয়টা নিশ্চিত করিসে। ৭৬ বছর বয়সী নোবেলজয়ী সু চিক এই মাসে একটা আদালত করোনা ভাইরাস বিধি ভঙ্গ আর উসকানির অপরাধে চাইর বছরের কারাদণ্ড দেয়। পরে উয়ার সাজা দুই বছর কমে দেওয়া হয়।

সু চিক প্রায় উয়ার চুলোত ফুলের সাথে মার্জিত ঐতিহ্যবাহী পোশাক পিন্দা অবস্থায় দেখা গেইসে। আজি উয়াক দেখা গেইল কারাপোশাকোত। মনে করা হছে, উয়ায় উয়ার আর ঐন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগিলার একটা বিস্তৃত পরিবর্তনের ইশিরা দিসে।
সু চির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে খারেবার পর থাকি মিয়ানমারোত শান্তি নাই। তাতে ব্যাপক বিক্ষোভের জন্ম হয়। সুচির বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলার মইধ্যে এই রায়টা প্রথম। তবে ধারণা করা হছে, সবগিলা মামলাতে সাজা হলে উয়াক ১‌০০ বছরেরও বেশি সময় কারাভোগ করির নাগিবে! যুদিও, সু চি সব অভিযোগ অস্বীকার করিসেন।

পরিচয় প্রকাশ না করার শর্তে একটা সূত্র জানায়, বিচারাধীন একটিা মামলাত রাজধানীর সাবেক মেয়র মিও অং নেপিইতাওক শুকুরবার কারাপোশাকে আদালতোত দেখা গেইসে।

মঙ্গলবার সামরিক শাসক মিন অং হ্লাইং রাষ্ট্রীয় গণমাইধ্যমোত কয়, সু চি আর ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি উইন মিন্ট উমার বিচার চলাকালীন একে জাগাত থাকিবেন। উমাক কারাগারোত পাঠা হবে না।
মিয়ানমারের স্বাধীনতার নায়কের বেটি সু চি। উয়ায় সামরিক শাসনের বিরোধিতার জইন্যে কয়েক বছর গৃহবন্দি ছিলো। ২০১০ সালে মুক্তি পায়। ২০১৫ সালের নির্বাচনোত উয়ার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বড় বিজয় অর্জন করি দেশটার ক্ষমতাত বইসে।

উল্লেখ্য, উয়ার বিচারপ্রক্রিয়া মিডিয়া কভার করির পারে না। সু চির আইনজীবীগিলাক মিডিয়া আর জনগণের সাথেও যোগাযোগ করির বাধা দেওয়া হয়।

হামার বাও // বিপুল


Post a Comment

0 Comments