পশ্চিম দ্যাশের পশ্চিমা নাউয়া
গাও কামাইতে আসিছে
ওমা নাউয়াটা ট্যারে ট্যারে দ্যাখিছে।।
ভালে ভালে ওরে নাউয়া
কামাবু যাদুর ছুয়ারে
ভাল করি কামাইলে ছুয়া
ভাল্ বিদাকী পাবুরে
ভাল করি না কামাইলে ছাওয়া তোর।
কান কাটিয়া নেমোরে৷।
(খুঁজি নেওয়া)
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।
0 Comments